শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৩৫

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে ডেনিম এ্যাপারেলসে ডাকাতি মামলায় ডাকাত সরদার ভাল্লুকসহ গ্রেপ্তার-৩
বন্দরে ডেনিম এ্যাপারেলসে ডাকাতি মামলায় ডাকাত সরদার ভাল্লুকসহ গ্রেপ্তার-৩
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬

বন্দর প্রতিনিধি: বন্দরে এসএফ ডেনিম এ্যাপারেলসে দুর্ধর্ষ ডাকাতি ও  মালামাল লুটের মামলায় ডাকাত সরদারসহ ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর থানার ২৬ নং ওয়ার্ডের সোনাচরা এলাকার মৃত সামছুল হক মিয়ার ছেলে ডাকাত সরদার নূরে আলম ভাল্লুক (৪৮) একই থানার ফুলহর এলাকার নিজাম উদ্দিন মিয়ার ছেলে ডাকাত দলের সদস্য ইয়াছিন (৩৪) ও একই থানার উত্তর লক্ষনখোলা এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে ডাকাত দলের অপর সদস্য সালাহউদ্দিন (৪৫)। ধৃতদের রোববার (১০ মে) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১৯(১২)২৫ নং ডাকাতি মামলায় এদেরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শনিবার ( ৯ মে) রাতে বন্দর থানার বিভিন্ন  এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য গত ২০২৫ইং সালের বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টায় বন্দর উপজেলার  মদনগঞ্জ টু মদনপুর সড়কের তালতলা এলাকায় নির্মাণাধীন এসএফ ডেনিম এ্যাপারেলসে দুর্ধর্ষ ডাকাতি ও  মালামাল লুটের ঘটনা ঘটে। ২০/২৫ জনের একটি ডাকাত দল  প্রতিষ্ঠানের ভিতরে অনাধিকার প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে সিকিউরিটি সুপারভাইজারসহ  ৪জন নাইট গার্ডকে বেঁধে  নাম্বার প্লেটবিহীন ১টি পিকআপ ট্রাকে করে ৪টন রড, স্টোর রুম ভেঙ্গে ৪৫ কয়েল ইলেকট্রিক ক্যাবল, ৬০ পিস হেলোজেন লাইট, ২০ পিস এলইডি লাইট, ১টি পানির পাম্প সহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায় । ওই সময় ডাকাতদলের মারধরে সুপারভাইজার জাহাঙ্গীর ও নাইট গার্ড ওমর ফারুক আহত হয়।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ