শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:০০

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরের চাঁপাতলীতে তুলার গোডাউনে অগ্নিকান্ড ১৫ লাখ টাকা ক্ষতি 
বন্দরের চাঁপাতলীতে তুলার গোডাউনে অগ্নিকান্ড ১৫ লাখ টাকা ক্ষতি 
  সর্বশেষপ্রধান সংবাদঅর্থ ও বাণিজ্য || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬

বন্দর প্রতিনিধি: বন্দরে বিসমিল্লাহ টেক্সটাইল নামক একটি  তুলার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোন প্রানহানী খবর পাওয়া না গেলেও কারখানার ৪টি মূল্যবান মেশিনারিজ, তুলা ও  গোডাউন পুড়ে গিয়ে ১৫ লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থ মালিক সূত্রে জানা গেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ২টি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টা চালিয়ে  দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এর আগে মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের চাঁপাতলী এলাকায় উল্লেখিত তুলার গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এ ব্যাপারে  বিসমিল্লাহ টেক্সটাইল এর মালিক আহসান হাবিব (জামাল) গণমাধ্যমকে  জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে চলন্ত মোটরে হঠাৎ আগুন ধরে যায়। শ্রমিকরা তখন কারখানায় কাজ করছিলো।  কিছু বুঝে উঠার আগেই মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উল্লেখিত
ফায়ার সার্ভিসের ২টি ইউনিট  আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ১৫ লাখ টাকা ক্ষতিসাধন হয়।
এ ঘটনায় কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ জাহাঙ্গির আলম জানান, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আমাদের তদন্ত অব্যহত রয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ