মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:১৪

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ফতুল্লায় ভাত না পেয়ে ভাংচুর শিশুসহ ৫ জনকে কুপিয়ে জখম
ফতুল্লায় ভাত না পেয়ে ভাংচুর শিশুসহ ৫ জনকে কুপিয়ে জখম
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬

ফতুল্লা প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় ভাবির কাছে ভাত চেয়ে না পেয়ে ৭টি ঘর কুপিয়ে ব্যাপক ভাংচুর করেছে মাদকাসক্ত এক যুবক। একই সময় ভাবি শিশু ভাতিজিসহ পাশের ঘরের আরো ৩জনকে এলোপাথারী কুপিয়ে জখম করেছে। আহতরা রেনুভা বেগম (৩৫), জেনুফা আক্তার (৩০), লামিয়া আক্তার মীম (৬), খাদিজা আক্তার (১৮) ও খোকা মিয়া (৫৩)। তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে। তাৎক্ষনিক খবর পেয়ে পুলিশ গিয়ে মালেক (২৭) নামে ওই যুবককে আটক করেছে। সোমবার দুপুরে ফতুল্লার মাসদাইর গাবতলী এলাকায় তোফাজ্জল পুলিশের বাড়িতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল মালেক (২৭) বেকার এবং মাদকাসক্ত। এজন্য তার পরিবারের লোকজন আব্দুল মালেককে অবহেলা করেন। দুপুরে তার ভাবি রেনুভা বেগমের কাছে ভাত খেতে চায়। তখন খাবার না পেয়ে মালেক ক্ষিপ্ত হয়ে প্রথমে রেনুভা বেগম ও তার শিশু কন্যা লামিয়া আক্তার মীমকে (৬) বটি দিয়ে এলোপাথারী কুপিয়ে জখম করে ঘরের আসবাবপত্র ভাংচুর করেন। এরপর তাদের পাশের আরো ৬টি ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেন। তখন বাধা দিলে আরো দুই নারী ও এক বৃদ্ধ প্রতিবেশিকে কুপিয়ে জখম করেছে। আহত খোকা মিয়া জানান, কখনো যুবক মানুষের এমন শক্তি দেখিনি। মালেক একাই ঘরের দরজা গুলো মুচড়িয়ে ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ করেছে। এরপর ঘরের আসবাবপত্র ভাংচুর করে নারীদের হাতে পায়ে পিঠে এলোপাথারী কুপিয়েছে। তার ভাবি রেনুভা বেগম ও ভাতিজি মীমকে বেশি কুপিয়েছে। তখন আমাকে দেখে বটি দিয়ে হাতে একটা কোপ দেয়। তখন দৌড়ে পাশের মাদ্রাসায় গিয়ে আশ্রয় নিয়ে প্রানে বেচেছি। বাড়িওয়ালা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য তোফাজ্জল জানান, মালেক তার বড় ভাই ভাবিসহ ৫/৬ জনের একটি পরিবার দুই রুম ভাড়া নিয়ে থাকেন। তাদের মধ্যে মালেক কোন কাজ কর্ম করেনা বেকার ঘুরে ফিরে চলেন। শুনছি মাদকাশক্ত। পারিবারিক বিষয়ে নিয়ে ক্ষুদ্ধ হয়ে আমার বাড়াটিয়া বাড়ির ৭টি রুম কুপিয়ে টেনে হিচরে দরজা জানালা টিনের বেরা ভেঙ্গে ফেলেছে। আহত খাদিজা আক্তার জানান, ঘরে শুয়ে ছিলাম। হঠাৎ ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে পাগলের মত আসবাবপত্র ভাংচুর করতে থাকে। সুধু জিজ্ঞেস করেছি কেনো এমন করছেন। এতেই সে আমার হাতে পিঠে এলোপাথারী কুপিয়েছে। এবিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, মালেককে গ্রেফতার করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। এবিষয়ে আইরগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক