শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৫০

নারায়ণগঞ্জ  শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     রূপগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা
রূপগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬

নজরুল ইসলাম বাদল :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের বানিয়াদী এলাকায় মাদকবিরোধী সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক আলআমিন। মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। তিনি নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং ইসলামিক টিভির রূপগঞ্জ প্রতিনিধি।
আহত সাংবাদিক আলআমিন জানান, রাতে এলাকায় মাদকসংক্রান্ত তথ্য সংগ্রহের উদ্দেশ্যে গেলে ১৪ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ দল তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। এ সময় তার কাছ থেকে নগদ ৩২ হাজার টাকা, মানিব্যাগ এবং ব্যবহৃত মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয়।
তিনি আরও অভিযোগ করেন, হামলার পর দুর্বৃত্তরা তার বাসায় গিয়ে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকিও দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় বুধবার (২০ মে) সাংবাদিক নেতারা তীব্র প্রতিবাদ জানান। তারা বলেন, মাদক ব্যবসার বিরুদ্ধে সংবাদ প্রকাশ ঠেকাতে এবং সত্য তুলে ধরার পথ রুদ্ধ করতেই এ হামলা চালানো হয়েছে।
সাংবাদিক নেতারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, “একজন সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব। সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।”
তারা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু, আহত ২    সোনারগাঁয়ে এনসিপি নেতা রাস্তা বন্ধ করার অভিযোগ প্রতিবাদ করায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট    মোবাইলের জন্য বাবাকে কুপিয়ে আহত করল ছেলে    নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার    নারায়ণগঞ্জের মাসদাইরে পুলিশের উপর হামলা, ইয়াবা ও হেরোইন নিয়ে নারীসহ ৩ জন আটক    ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাক চালকে হত্যা    শিশুকে ধর্ষনের অভিযোগে ৪৮ বছরের আনোয়ার গ্রেফতার    রূপগঞ্জে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ৩    সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার    ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক    আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, আটক ৪, সড়ক অবরোধে ভাঙচুর    বন্দরে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের অফিসে ‘সাগর বাহিনী’র তান্ডব: হত্যার চেষ্টা ও লুটপাট    বন্দর থানা পুলিশের অভিযানে বালু জুয়েল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার    রূপগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা    ফতুল্লায় রোলিং মিলে আগুনের ফুলকিতে ৪জন শ্রমিক দগ্ধ    সোনারগাঁয়ে দশ টাকা চাদার জন্য প্রান দিল অটো চালক    ভূমি সেবা গ্রহণে সবাইকে সচেতন থাকতে হবে :ইউএনও শিবানী সরকার    ফায়ার সার্ভিসে আসছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী    বন্দরে দিন দুপুরে দূর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় ২ সন্তানের জনক জুয়েল নিহত     ফতুল্লায় সিনিয়র জুনিয়র নিয়ে দন্ধে কিশোরগ্যাংয়ের সংঘর্ষ, দুইজনকে কুপিয়ে জখম