শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:২৮

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের অফিসে ‘সাগর বাহিনী’র তান্ডব: হত্যার চেষ্টা ও লুটপাট
বন্দরে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের অফিসে ‘সাগর বাহিনী’র তান্ডব: হত্যার চেষ্টা ও লুটপাট
  সর্বশেষপ্রধান সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
 বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে মাদক ব্যবসার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে জ্যেষ্ঠ সাংবাদিক এস এম শাহিন আহমেদের ওপর পৈশাচিক হামলা চালিয়েছে জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি সাগর ও তার সহযোগীরা।
বুধবার (২০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ২০নং ওয়ার্ডের দড়ি সোনাকান্দাস্থ সাংবাদিক শাহিনের নিজস্ব কার্যালয়ে এই বর্বরোচিত হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এসময় সন্ত্রাসীরা কার্যালয়ের কম্পিউটার, সিসিটিভি ক্যামেরা ও নগদ টাকা লুটে নেয়।
ভুক্তভোগী সাংবাদিক এস এম শাহিন আহমেদ সিএমএন বাংলা টেলিভিশনের প্রতিনিধি, দৈনিক সচেতন পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক এবং বন্দর মডেল প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর কার্যালয়ে হঠাৎ করেই ফরাজীকান্দা এলাকার চিহ্নিত মাদক সম্রাট, দেড় ডজন মামলার আসামি সাগর ও তার তৃতীয় স্ত্রী বিউটির নেতৃত্বে একদল সশস্ত্র মাদক কারবারি হানা দেয়। তারা সাংবাদিক শাহিনকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র নিয়ে তেড়ে আসে এবং কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে।
হামলাকারীরা অফিস থেকে মূল্যবান ল্যাপটপ, সিসিটিভি ক্যামেরার ডিভিআর এবং ড্রয়ারে থাকা নগদ অর্থ লুটে নেয়। এসময় তারা সাংবাদিক শাহিনকে মিথ্যা মামলা ও সপরিবারে হত্যার হুমকি দেয়। আশপাশের লোকজন খবর পেয়ে এগিয়ে এলে সন্ত্রাসী সাগর ও বিউটি তাদের ব্যবহৃত জুতো ফেলে রেখেই দৌড়ে পালিয়ে যায়।
গ্রেপ্তার এড়াতে সাগর বিভিন্ন সময় রূপ পরিবর্তন করলেও সে মূলত জেলা পুলিশের পুরস্কার ঘোষিত ও তালিকাভুক্ত একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসী কর্মকা-ের অন্তত ১৮টি মামলা রয়েছে। মাদক ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশ করায় সে দীর্ঘদিন ধরে সাংবাদিক শাহিনকে নানাভাবে হয়রানি ও হুমকি দিয়ে আসছিল।
সাংবাদিকের ওপর এমন বর্বরোচিত হামলার ঘটনায় নারায়ণগঞ্জ সহবন্দরের সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। এ ঘটনায় সাংবাদিক শাহিন বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে চিহ্নিত মাদক সম্রাট সাগর ও তার স্ত্রী বিউটিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত