মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৩৯

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার
নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতিআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬

শহর প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজেদুর রহমানের নেতৃত্বে এসআই (নিঃ) শহীদুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ রমজান ও সঙ্গীয় ফোর্স ১ জুন দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে সদর উপজেলার সৈয়দপুর গোলচত্বর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় নারায়ণগঞ্জ সদর মডেল থানার মামলা নং-৩৯, সন্ত্রাস বিরোধী আইন ২০০৯-এর বিভিন্ন ধারায় দায়েরকৃত মামলার তদন্তে সন্দেহভাজন চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন শাহিন (৪৩), বিল্লাল হোসেন (৩৮), আমির হোসেন (৪১) ও সম্রাট (৪০)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিল করে এলাকায় জনমনে আতঙ্ক ও ভীতিকর পরিবেশ সৃষ্টির অভিযোগে অভিযুক্ত। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলার তদন্ত চলমান রয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজেদুর রহমান জানায়, সন্ত্রাস ও উগ্রবাদী কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে এবং জননিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গ্রেফতারকৃত চার আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক