মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৫৩

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু, আহত ২
নারায়ণগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু, আহত ২
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬

বন্দর প্রতিনিধি:

নারায়ণগঞ্জের হাজীপুরে অসাবধানতাবশত উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহমদ আলী (৪০) নামে এক স্কুল দপ্তরির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​বুধবার (৩ জুন) সকাল আনুমানিক ৯টার দিকে হাজীপুর কবরস্থান রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আহমদ আলী হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্থানীয় ৪ নং ওয়ার্ড পূর্ব হাজীপুর এলাকার মৃত আমানুল্লাহ মেম্বারের ছেলে।

​​স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল সূত্রে জানা যায়, ৩ জুন সকাল ১০ টার দিকে পূর্ব হাজীপুর কবরস্থান রোড এলাকার বাসিন্দা মোহাম্মদ রাজুর বাড়িতে নতুন টিউবওয়েল বসানোর কাজ চলছিল। কাজ করার একপর্যায়ে শ্রমিকরা টিউবওয়েলের লম্বা লোহার পাইপটি ওপরের দিকে তোলার চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত পাইপটি বাড়ির পাশ দিয়ে যাওয়া উচ্চভোল্টেজের বৈদ্যুতিক তারের সাথে লেগে যায়। এতে পুরো পাইপটি মুহূর্তের মধ্যে বিদ্যুতায়িত হয়ে পড়ে এবং সেখানে থাকা তিনজন গুরুতর আহত হন।

​দুর্ঘটনার পর পরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০:২০ মিনিটে আহমদ আলীকে মৃত ঘোষণা করেন।

​অন্যান্য আহতদের মধ্যে জুয়েল (২৮) ও জামান (৪৭) নামে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা উভয়ই নয়ানগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

​খবর পেয়ে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরবর্তীতে নিহত আহমদ আলীর স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি চেয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর একটি লিখিত আবেদন জানান। কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের অনুরোধের প্রেক্ষিতে পুলিশ আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে।

​ঘটনায় গভীর শোক প্রকাশ করে স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও নিহতের পিতা শহীদ উল্লাহ প্রধান বলেন, ​ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। সামান্য অসচেতনতা ও অসাবধানতার কারণেই আজ একটি তাজা প্রাণ অকালে ঝরে গেল। ঘনবসতিপূর্ণ এলাকায় এভাবে বিপজ্জনক বৈদ্যুতিক তারের নিচে কাজ করার সময় গৃহমালিক ও শ্রমিক সবারই আরও সতর্ক হওয়া উচিত ছিল।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক