নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— জীবন (৩৪), মোঃ আলম, মোঃ সোহেল (৪৪), আয়নাল মিয়া (৪৫) এবং জাহাঙ্গীর আলম বিদ্যুৎ (৩৫)।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে কেউ কেউ স্থানীয় ওয়ার্ড পর্যায়ের রাজনৈতিক সংগঠনের সক্রিয় কর্মী ও পদধারী হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।