রবিবার | ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:১০

নারায়ণগঞ্জ  রবিবার | ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল
কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল
  সর্বশেষপ্রধান সংবাদঅর্থ ও বাণিজ্য || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬

শহর প্রতিনিধি

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে সায়েদাবাদ বাস টার্মিনালকে নারায়ণগঞ্জের কাঁচপুরে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে কাঁচপুরে নতুন বাস টার্মিনাল নির্মাণ প্রকল্পের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সভা সূত্রে জানা গেছে, ‘কাঁচপুর বাস টার্মিনালের শেড নির্মাণ, টিকিট কাউন্টার, টয়লেট ও অফিস কক্ষসহ আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ’ শীর্ষক প্রকল্পটি সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) বাস্তবায়ন করা হবে। রাষ্ট্রীয় মালিকানাধীন চিটাগাং ড্রাই ডক লিমিটেড বাংলাদেশ নৌবাহিনীর মাধ্যমে প্রকল্পের কাজ সম্পন্ন করবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী স্থানীয় সরকার বিভাগ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে আগামী চার মাসের মধ্যে কাঁচপুর টার্মিনালটি ব্যবহার উপযোগী করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।

প্রকল্পের আওতায় কাঁচপুরে ৪ হাজার ১২ বর্গমিটার প্ল্যাটফর্মে ঢালাই ও টাইলস স্থাপন, ১৫ হাজার ৫৭৩ কেজি প্রোফাইল শিট দিয়ে শেড নির্মাণ, ১২০টি টিকিট কাউন্টার, ৩২টি টয়লেট এবং অফিস কক্ষসহ প্রয়োজনীয় আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ করা হবে।

প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৮৮ লাখ টাকা।

সংশ্লিষ্টদের মতে, সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তর করা হলে রাজধানীর যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকায় যানজটের চাপ উল্লেখযোগ্যভাবে কমবে। একই সঙ্গে ঢাকা–চট্টগ্রাম ও ঢাকা–সিলেট মহাসড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহন ব্যবস্থাপনায় গতি ও শৃঙ্খলা বাড়বে।

তবে স্থানীয়দের অভিমত, কাঁচপুরে নতুন বাস টার্মিনাল চালু হলে আশপাশের এলাকায় যানবাহনের চাপ ও সড়ক ব্যবস্থাপনায় নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে। তাই টার্মিনাল নির্মাণের পাশাপাশি কার্যকর ট্রাফিক পরিকল্পনা, সংযোগ সড়কের উন্নয়ন এবং ভবিষ্যৎ যানবাহন ব্যবস্থাপনার দিকেও সমান গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদক মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত    আড়াইহাজারে মাদক মামলায় দুইজনের ৩ মাসের কারাদণ্ড    নারায়ণগঞ্জে মশাল মিছিলের অভিযোগে ২২ জনের নাম উল্লেখ করে মামলা    নারায়ণগঞ্জে অপহরণের পর ৩ ভুক্তভোগী উদ্ধার, মুক্তিপণ দাবি ৩০ লাখ টাকা    আড়াইহাজারে ম্যাজিস্ট্রেট দেখে ওষুধের দোকান বন্ধ করে পালালো ব্যবসায়ীরা    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন ট্রাফিক আইন লঙ্ঘন করলে এআই ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে  শনাক্ত করবে    নারায়ণগঞ্জে বড় বোনকে ধর্ষণের অভিযোগপ ছোট ভাই গ্রেফতার    প্রশাসনিক তৎপরতা ও নিয়মতান্ত্রিক আন্দোলন: আলোর মুখ দেখছে নারায়ণগঞ্জের মেট্রোরেল    নারায়ণগঞ্জে ছিনতাইকালে শিক্ষার্থীকে হত্যা দায়ে ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড    ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু    আড়াইহাজারে বিএনপি নেতার নেতৃত্বে কৃষক দলের নেতার বাড়ীতে হামলা, দুই নারীসহ আহত ৫    সোনারগাঁয়ে ম্যারাথন অংশ নিয়ে দৌড়ানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেল টিপু সুলতান    রূপগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে হত্যা,একজনকে যাবজ্জীবন, দুইজনকে খালাস    রূপগঞ্জে ট্রাকের চাপায় প্রান গেল কলেজের ছাত্র মুয়াজ    নারায়ণগঞ্জ কাঁচপুরে ঝোপ হতে পরিত্যক্ত  অবস্থায় ১টি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার    সিদ্ধিরগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কেটে নিল স্ত্রী