সোমবার | ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:৫৬

নারায়ণগঞ্জ  সোমবার | ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি
আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি
  সর্বশেষ • প্রধান সংবাদ • রাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬

ফতুল্লা প্রতিনিধি

ফতুল্লা ইউনিয়ন নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার অন্তর্গত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঘনবসতিপূর্ণ ও শিল্পসমৃদ্ধ ইউনিয়ন। ফতুল্লা থানার নামকরণও এই ইউনিয়নের নামানুসারেই হয়েছে। ভৌগোলিক অবস্থান, জনসংখ্যার ঘনত্ব, শিল্পায়ন, বাণিজ্যিক গুরুত্ব এবং দ্রুত নগরায়ণের বিচারে ফতুল্লা ইউনিয়ন দীর্ঘদিন ধরেই একটি পূর্ণাঙ্গ নগর এলাকার বৈশিষ্ট্য বহন করে আসছে।

ফতুল্লা ইউনিয়নের আয়তন প্রায় ৪.৭৩ বর্গকিলোমিটার। এখানে আনুমানিক ৮ থেকে ১০ লক্ষ মানুষের বসবাস। এ অঞ্চলের অধিকাংশ মানুষ কৃষিনির্ভর নন; বরং তৈরি পোশাকশিল্প, বস্ত্রশিল্প, বিভিন্ন শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য এবং অন্যান্য অকৃষিভিত্তিক পেশার মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হিসেবে ফতুল্লা জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে।

দুঃখজনক হলেও সত্য, এত গুরুত্বপূর্ণ একটি শিল্পাঞ্চল হওয়া সত্ত্বেও ফতুল্লা ইউনিয়নের অধিকাংশ বাসিন্দা এখনো সিটি কর্পোরেশনের মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। প্রতি বছর বর্ষা মৌসুমসহ বছরের বিভিন্ন সময়ে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, ভাঙাচোরা সড়ক, মশার ব্যাপক উপদ্রব, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক সেবার ঘাটতির কারণে জনজীবন চরম দুর্ভোগের মুখোমুখি হয়। জলাবদ্ধতার কারণে ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগের ঝুঁকিও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়।

বাস্তবতা হলো, ফতুল্লা ইউনিয়নের জনগণ নগরবাসীর মতোই বিভিন্ন ধরনের কর ও ফি পরিশোধ করলেও সেই অনুপাতে উন্নত নাগরিক সেবা ও অবকাঠামোগত সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। ফলে দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ উন্নয়ন ও নাগরিক অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়ে আসছেন।

উল্লেখ্য, পূর্বে প্রকাশিত একটি প্রস্তাবনায় সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক আশার সঞ্চার করেছিল। কিন্তু পরবর্তীতে প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তিতে সম্পূর্ণ ইউনিয়নের পরিবর্তে কেবল আংশিক এলাকাকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেখে এলাকাবাসী গভীরভাবে হতাশ হয়েছেন। বিশেষ করে ফতুল্লা ইউনিয়নের ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডকে অন্তর্ভুক্ত না করায় সমগ্র ইউনিয়নের পরিকল্পিত ও সমন্বিত উন্নয়ন ব্যাহত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।

জাতীয় ছাত্রশক্তির মতে, একটি ইউনিয়নকে খণ্ডিতভাবে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করলে পরিকল্পিত নগর ব্যবস্থাপনা, অবকাঠামোগত উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা, জনস্বাস্থ্য, পরিচ্ছন্নতা, সড়ক যোগাযোগ এবং অন্যান্য নাগরিক সেবার ক্ষেত্রে কাঙ্ক্ষিত সুফল অর্জন সম্ভব হবে না। বরং সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে একসঙ্গে সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করা হলে পরিকল্পিত, সমন্বিত ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা সহজ হবে। জনস্বার্থ, সুষম নগরায়ণ এবং ফতুল্লা ইউনিয়নের সর্বস্তরের মানুষের ন্যায্য নাগরিক অধিকার নিশ্চিত করার স্বার্থে আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার জোর দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম, ফতুল্লা থানা কমিটির আহ্বায়ক মোঃ হাসান শিকদার, মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব মারুফ সরকার, সংগঠক রবিউল হাসান মিঠু, সদস্য সারোয়ার হোসেন রুপম এবং ফতুল্লা থানা কমিটির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম বলেন, “সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎ করেই সর্বশেষ বিজ্ঞপ্তিতে দেখা যায়, ফতুল্লা ইউনিয়নের ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ড বাদ দেওয়া হয়েছে। বাদ পড়া এই চারটি ওয়ার্ডের চারপাশে সিটি কর্পোরেশনের এলাকা থাকলেও মাঝখানে এই অংশকে বাইরে রেখে দেওয়া হলে এর পরিকল্পিত উন্নয়ন কখনোই সম্ভব হবে না। একই বৈশিষ্ট্যসম্পন্ন ও সমমানের ওয়ার্ড হওয়া সত্ত্বেও এগুলোকে বাদ দেওয়া কোনোভাবেই যৌক্তিক নয়। আমরা মনে করি, এটি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত। তাই জনগণের ন্যায্য অধিকার ও সমন্বিত উন্নয়নের স্বার্থে যেকোনো মূল্যে সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করতে হবে।”

জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানা কমিটির আহ্বায়ক মোঃ হাসান শিকদার বলেন, “দীর্ঘদিন ধরে জলাবদ্ধতাসহ বিভিন্ন নাগরিক সমস্যায় বিপর্যস্ত ফতুল্লা ইউনিয়নের মানুষ। সিটি কর্পোরেশনের আওতাভুক্তি ছাড়া এ অঞ্চলের মানুষের কাঙ্ক্ষিত নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব নয়। তাই জনস্বার্থে সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি।”

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের