শুক্রবার | ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:০০

নারায়ণগঞ্জ  শুক্রবার | ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে পুকুর থেকে কুমির উদ্ধার
বন্দরে পুকুর থেকে কুমির উদ্ধার
  সর্বশেষ • প্রধান সংবাদ • বিশেষ সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বন্দর  প্রতিনিধি
নারায়ণগঞ্জ বন্দরের মুসাপুর ইউনিয়নের পাতাকাটা ভররঞ্জি পাড়ার একটি পুকুর থেকে কুমিরটি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে কুমিরটি উদ্ধার করা হয়। বন বিভাগের বন্যা প্রাণী সংরক্ষন অধিদপ্তরের একটি টিম কুমিরটি উদ্ধার করে।
বন বিভাগের নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্চয় হাওলাদার জানান, দুইদিন ধরে আমাদের চেষ্টার পর কুমিরটি উদ্ধার করা হয়। তৃতীয়বার চেষ্টা করে কুমিরটি ধরা হয়েছে। এটাকে এখন গাজীপুরে সাফারি পার্কে নেওয়া হবে।

দুই মাস আগে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি পুকুরে কুমির দেখা গিয়েছিল। এরপর অনেক খোঁজাখুঁজি করেও সেটির সন্ধান পায়নি বন বিভাগ।

এর মধ্যে বুধবার বিকেলে উপজেলার মুসাপুর ইউনিয়নের আরেকটি পুকুরে দেখা মিলেছে কুমিরের। এ খবর ছড়িয়ে পড়তেই পুকুরপাড়ে ভিড় করে মানুষ।
এর আগে ১৯ সেপ্টেম্বর বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের তিনগাঁও এলাকায় একটি পুকুরে কুমির দেখতে পান স্থানীয় লোকজন। পরে কুমিরটি পাশের আরেকটি পুকুরে চলে যায় বলে ধারণা করা হয়। খবর পেয়ে বন বিভাগ ও ঢাকার বন্য প্রাণী উদ্ধারকারী দলের সদস্যরা সেখানে গিয়ে জাল ফেলে কুমিরটি উদ্ধারের চেষ্টা করেন। তবে সেটির অবস্থান শনাক্ত করতে না পারায় অভিযান সফল হয়নি।
এরপর কুমিরটির আর কোনো সন্ধান পাওয়া যায়নি। কচুরিপানায় ভরা পুকুর ও আশপাশের জলাশয়ে খোঁজ করেও সেটির অবস্থান নিশ্চিত করতে পারেনি বন বিভাগ। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি জারি করেছিল উপজেলা প্রশাসন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   বন্দরে পুকুর থেকে কুমির উদ্ধার    বাংলাদেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা হচ্ছে : আশা    কাঁচপুরে যাত্রীবেশে বাসে আগুন, মুহূর্তেই পুড়ে ছাই ‘মামা-ভাগিনা’ পরিবহন    ফতুল্লায় সন্ত্রাসী হামলার ঘটনার মোবাইল ফোনে ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা    বিএনপি অস্থায়ী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ আসামি ৯৮    ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, টাকা আত্মসাতের অভিযোগে বাবা-মেয়ে গ্রেপ্তার    সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত    আপনারা আমাদের কলবের চিকিৎসক: আশা    রূপগঞ্জে নতুন পৌরসভার পথে ভুলতা-গোলাকান্দাইল    রূপগঞ্জে ইয়াবা ও এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৫    নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও অর্থ জোগানদাতা রিগ্যান গ্রেফতার    সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার, উদ্ধার দুটি মোবাইল    রূপগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে পায়ের রগ কাটার অভিযোগ উঠেছে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে    গার্মেন্টসশিল্প ধ্বংস করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা হচ্ছে: দিপু ভূঁইয়া    নারায়ণগঞ্জে শহীদ –বাপ্পীর সেকেন্ড ইন কমান্ড অস্ত্র গুলি সহ রাজন গ্রেফতার    আওয়ামীলীগ নিষিদ্ধ সংগঠনে দুই ভাই গ্রেফতার    যুবদলের কেউ নন জোসেফ, তাঁর প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে টিপু    নারায়ণগঞ্জে বাসের সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ছিল ৬৯ লাখ টাকা মূল্যের মাদক : উদ্ধার করল ডিবি    নারায়ণগঞ্জে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা, পুরস্কৃত হলেন ১২ পুলিশ সদস্য    স্ত্রী ও সন্তানকে ছুরিকাঘাতে হত্যা: হারেছকে মৃত্যুদণ্ড