সোমবার | ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৩৮

নারায়ণগঞ্জ  সোমবার | ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     হাইস্কুলে অভিভাবকদের জন্য গোপন অভিযোগ বক্স চালু ঘোষনা : আশার
হাইস্কুলে অভিভাবকদের জন্য গোপন অভিযোগ বক্স চালু ঘোষনা : আশার
  সর্বশেষ • প্রধান সংবাদ • ‌শিক্ষা ও ক্যাম্পাস || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

শহর প্রতিনিধি

নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আবুল কাউসার আশা বলেছেন, আপনারা কথা না বললে আমি রেসপন্স পাই না। আজকে মিটিংয়ে যে উপস্থিতি পেয়েছি এটা এর আগে পাইনি। আপনারা বলেছেন ফোন করা হয় না। একটা প্রতিষ্ঠানের দায়িত্ব নিলে কিছুটা সময় লাগে। আমি অল্প কিছুদিন ধরে দায়িত্ব নিয়েছি।

সোমবার (২৩ নভেম্বর) নারায়ণগঞ্জ হাইস্কুলে ১০০ কেভি জেনারেটর ও ৩০ টি কম্পিউটার ল্যাব উদ্বোধন এবং শিক্ষক অভিভাবক আলোচনা সভায় বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি বলেন, ক্লাস টেন এবং নাইনের সমন্বয় করে ক্লাশ করানো হয়েছে এটা গ্রহনযোগ্য নয়। আমি এটা দেখবো। আমি আজ এখানে অভিযোগ বক্স লাগিয়ে দিবো। এর চাবি আমার কাছে থাকবে। আপনারা নির্ভয়ে অভিযোগ করবেন। এটা আপনাদের ও আমার মধ্যে থাকবে। অন্য কারও জানার সুযোগ এখানে নেই।

তিনি আরও বলেন, আমরা চাই এই প্রতিষ্ঠানটি নারায়ণগঞ্জের মধ্যে ভাল করুক। আপনার সন্তানেরা ভাল রেজাল্ট করুক। আপনার বাচ্চাকে পরীক্ষা দিতে না দেয়া আমার জন্য কৃতিত্বের বিষয় না। আমি চাই ভাল জায়গাগুলোতে আমাদের বাচ্চারা যেন প্রতিযোগীতা করতে পারে।

তিনি বলেন, আপনারা কী আপনাদের বাচ্চাদের সুন্দর ভবিষ্যত চান না? আমি যে বলেছি তিন বিষয়ে যারা অকৃতকার্য তাদের আবারও পরীক্ষা দিতে হবে। সেখানে কৃতকার্য হলেই আমরা তাকে ফরম ফিলআপ করতে দিবো। এছাড়া কিন্তু কোন কথা হবে না।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ফতুল্লায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল নিহত ঘটনায় মামলা    হাইস্কুলে অভিভাবকদের জন্য গোপন অভিযোগ বক্স চালু ঘোষনা : আশার    সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহে করতে গিয়ে প্রান দিল কনস্টেবল    ফ্ল্যাট কেনার কথা বলে ডেকে নিয়ে ব্যবসায়ীকে জিম্মি, ৩ লাখ টাকা লুটের অভিযোগ    আড়াইহাজারে সন্তানদের সামনে স্ত্রীকে গলা কেটে হত্যা স্বামীর মৃত্যুদণ্ড    রূপগঞ্জে আম্বার কমপ্লেক্সের শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ    সন্ত্রাস, নৈরাজ্য ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল    বন্দরে পুকুর থেকে কুমির উদ্ধার    বাংলাদেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা হচ্ছে : আশা    কাঁচপুরে যাত্রীবেশে বাসে আগুন, মুহূর্তেই পুড়ে ছাই ‘মামা-ভাগিনা’ পরিবহন    ফতুল্লায় সন্ত্রাসী হামলার ঘটনার মোবাইল ফোনে ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা    বিএনপি অস্থায়ী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ আসামি ৯৮    ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, টাকা আত্মসাতের অভিযোগে বাবা-মেয়ে গ্রেপ্তার    সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত    আপনারা আমাদের কলবের চিকিৎসক: আশা    রূপগঞ্জে নতুন পৌরসভার পথে ভুলতা-গোলাকান্দাইল    রূপগঞ্জে ইয়াবা ও এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৫    নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও অর্থ জোগানদাতা রিগ্যান গ্রেফতার    সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার, উদ্ধার দুটি মোবাইল    রূপগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে পায়ের রগ কাটার অভিযোগ উঠেছে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে