সোমবার | ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৩৮

নারায়ণগঞ্জ  সোমবার | ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ফতুল্লায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল নিহত ঘটনায় মামলা
ফতুল্লায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল নিহত ঘটনায় মামলা
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

শহর প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আনোয়ার মোল্লা (কনস্টেবল) নামে এক পুলিশ সদস্য নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত কনস্টেবল আনোয়ার মোল্লা নারায়ণগঞ্জ জেলার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। গত ২২ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ফতুল্লা মডেল থানাধীন কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহের দায়িত্বে যান তিনি। এ সময় এএসআই (নিঃ) আব্দুস ছাত্তারের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অবস্থান করছিল। একপর্যায়ে দুর্বৃত্তরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র ও ছুরি দিয়ে আঘাত করলে কনস্টেবল আনোয়ার মোল্লা গুরুতর আহত হন।

পরে তাঁকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত আনোয়ার মোল্লা ঢাকা জেলার নবাবগঞ্জ থানার দত্তখন্ড গ্রামের জওন মোল্লার ছেলে। তাঁর মায়ের নাম হাবিয়া বেগম। তিনি ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগদান করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দীর্ঘ ৮ বছর ৯ মাস ১২ দিন নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

এ ঘটনায় ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (নিঃ) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ৮-১০ জন দুর্বৃত্তের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে ২৩ নভেম্বর ২০২৬ তারিখে ফতুল্লা মডেল থানায় ৬৭ নম্বর মামলা রুজু করা হয়। মামলায় দণ্ডবিধির ১৪৩/১৮৬/৩৫৩/৩৩২/৩৩/৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলাটির তদন্তের দায়িত্ব পেয়েছেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (নিঃ) মো. রফিক, বিপিএম।

কর্তব্যরত অবস্থায় একজন পুলিশ সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে পুলিশ বাহিনীতে শোকের ছায়া নেমে এসেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি এখন মামলার তদন্তের মাধ্যমে সামনে আসবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ফতুল্লায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল নিহত ঘটনায় মামলা    হাইস্কুলে অভিভাবকদের জন্য গোপন অভিযোগ বক্স চালু ঘোষনা : আশার    সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহে করতে গিয়ে প্রান দিল কনস্টেবল    ফ্ল্যাট কেনার কথা বলে ডেকে নিয়ে ব্যবসায়ীকে জিম্মি, ৩ লাখ টাকা লুটের অভিযোগ    আড়াইহাজারে সন্তানদের সামনে স্ত্রীকে গলা কেটে হত্যা স্বামীর মৃত্যুদণ্ড    রূপগঞ্জে আম্বার কমপ্লেক্সের শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ    সন্ত্রাস, নৈরাজ্য ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল    বন্দরে পুকুর থেকে কুমির উদ্ধার    বাংলাদেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা হচ্ছে : আশা    কাঁচপুরে যাত্রীবেশে বাসে আগুন, মুহূর্তেই পুড়ে ছাই ‘মামা-ভাগিনা’ পরিবহন    ফতুল্লায় সন্ত্রাসী হামলার ঘটনার মোবাইল ফোনে ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা    বিএনপি অস্থায়ী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ আসামি ৯৮    ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, টাকা আত্মসাতের অভিযোগে বাবা-মেয়ে গ্রেপ্তার    সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত    আপনারা আমাদের কলবের চিকিৎসক: আশা    রূপগঞ্জে নতুন পৌরসভার পথে ভুলতা-গোলাকান্দাইল    রূপগঞ্জে ইয়াবা ও এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৫    নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও অর্থ জোগানদাতা রিগ্যান গ্রেফতার    সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার, উদ্ধার দুটি মোবাইল    রূপগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে পায়ের রগ কাটার অভিযোগ উঠেছে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে