বৃহস্পতিবার | ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৯:৪০

নারায়ণগঞ্জ  বৃহস্পতিবার | ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     মজুরি বোর্ড ঘোষিত বেতন কাঠামো নিয়ে অসন্তোষ:শ্রমিকেরা কর্মবিরতি
মজুরি বোর্ড ঘোষিত বেতন কাঠামো নিয়ে অসন্তোষ:শ্রমিকেরা কর্মবিরতি
  সর্বশেষ • প্রধান সংবাদ • অর্থ ও বাণিজ্য || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

শহর প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুটি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করেছেন। মজুরি বোর্ড ঘোষিত বেতন কাঠামো নিয়ে অসন্তোষ ও বকেয়া বেতনের দাবিতে তাঁরা কর্মবিরতি পালন করেন। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে শ্রমিকেরা কাজে ফিরে গেছেন বলে জানিয়েছে শিল্প পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে ফতুল্লার কাঠেরপুল এলাকায় বিকেএমইএর সহসভাপতি প্রকৌশলী মো. শামসুজ্জামান নাসিমের মালিকানাধীন মাইক্রো ফাইবার গ্রুপের লিবার্টি নীটওয়্যার লিমিটেড এবং দাপা ইদ্রাকপুর এলাকায় সাবেক সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমানের মালিকানাধীন উইজডম অ্যাটায়ার্সের শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন।

এদিকে সম্ভাব্য শ্রমিক অসন্তোষ মোকাবিলায় শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও কারখানার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

লিবার্টি নীটওয়্যারের পাঁচজন শ্রমিকের সঙ্গে প্রেস নারায়ণগঞ্জের প্রতিবেদকের কথা হয়। তাঁরা জানান, মজুরি বোর্ড ঘোষিত বেতন কাঠামোতে তাঁরা সন্তুষ্ট নন। পাশাপাশি কারখানার জ্যেষ্ঠ ও দক্ষ শ্রমিকদের গ্রেড বাড়ানোর দাবি রয়েছে তাঁদের।

শ্রমিকেরা জানান, সকালে কাজে যোগ দেওয়ার পর সাড়ে ৮টা থেকে তাঁরা কর্মবিরতি শুরু করেন।

অন্যদিকে উইজডম অ্যাটায়ার্সের শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার কর্মবিরতি পালন করেন।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ প্রেস নারায়ণগঞ্জকে বলেন, সকালে দুটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করেছিলেন। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিক প্রতিনিধিদের বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান হয়। শ্রমিকেরা কাজে ফিরে গেছেন।

তিনি আরও বলেন, ‘ন্যূনতম মজুরি বোর্ড যে মজুরি ঘোষণা করেছে, নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলের শ্রমিকেরা সেটিকে সাধুবাদ জানিয়েছেন। তারা খুশি মনে উৎপাদন কার্যক্রম পরিচালনা করছেন। এর মধ্যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তবে সেগুলো মজুরি-সংক্রান্ত নয়, কারখানার অভ্যন্তরীণ বিষয়।’

পুলিশ সুপার বলেন, গতকাল বুধবার শ্রমিক অসন্তোষের কারণে তিনটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। ছুটির টাকা ও গ্রেডিং-সংক্রান্ত অভ্যন্তরীণ সমস্যা নিয়ে শ্রমিকেরা বিক্ষোভের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সদস্যরা তাঁদের বুঝিয়ে শান্ত করেন। এর মধ্যে দুটি কারখানার শ্রমিকেরা দুপুরের খাবারের বিরতির পর কাজে ফিরে যান। বাকি কারখানাগুলোতেও আজ সকালে শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

এদিকে নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের (৬২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত প্রেস নারায়ণগঞ্জকে বলেন, তাঁদের সাত প্লাটুন বিজিবি সদস্য নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছেন। বিশেষ করে শিবু মার্কেট, বিসিক, চাষাঢ়া, কাঁচপুর সেতু ও মহাসড়কসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তিনি বলেন, গতকাল বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কয়েকটি কারখানার অভ্যন্তরীণ সমস্যা ও ভুল-বোঝাবুঝির কারণে শ্রমিকেরা রাস্তায় নামার চেষ্টা করেছিলেন। পরে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা তাঁদের বুঝিয়ে কাজে ফিরিয়ে আনেন। বর্তমানে পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে বলে জানান তিনি।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ব্রিজ নিয়ে একজনকে গণশত্রু বানিয়ে দিচ্ছে : আশা    মজুরি বোর্ড ঘোষিত বেতন কাঠামো নিয়ে অসন্তোষ:শ্রমিকেরা কর্মবিরতি    ইটভাটা ব্যবসায়ী হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড    নারায়ণগঞ্জে ডিবির পৃথক অভিযানে ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪, প্রাইভেটকার জব্দ    নারায়ণগঞ্জে পুলিশ হত্যার ঘটনায় ৬ জন গ্রেফতার    রূপগঞ্জে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত    ফতুল্লায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল নিহত ঘটনায় মামলা    হাইস্কুলে অভিভাবকদের জন্য গোপন অভিযোগ বক্স চালু ঘোষনা : আশার    সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহে করতে গিয়ে প্রান দিল কনস্টেবল    ফ্ল্যাট কেনার কথা বলে ডেকে নিয়ে ব্যবসায়ীকে জিম্মি, ৩ লাখ টাকা লুটের অভিযোগ    আড়াইহাজারে সন্তানদের সামনে স্ত্রীকে গলা কেটে হত্যা স্বামীর মৃত্যুদণ্ড    রূপগঞ্জে আম্বার কমপ্লেক্সের শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ    সন্ত্রাস, নৈরাজ্য ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল    বন্দরে পুকুর থেকে কুমির উদ্ধার    বাংলাদেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা হচ্ছে : আশা    কাঁচপুরে যাত্রীবেশে বাসে আগুন, মুহূর্তেই পুড়ে ছাই ‘মামা-ভাগিনা’ পরিবহন    ফতুল্লায় সন্ত্রাসী হামলার ঘটনার মোবাইল ফোনে ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা    বিএনপি অস্থায়ী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ আসামি ৯৮    ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, টাকা আত্মসাতের অভিযোগে বাবা-মেয়ে গ্রেপ্তার    সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত