রবিবার | ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৯

নারায়ণগঞ্জ  রবিবার | ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের
চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের
  সর্বশেষ • প্রধান সংবাদ • রাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বন্দর প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, আজকে সরকার দলের ভিতরে অনেকে আছে বিএনপির নামধারী নেতৃবৃন্দ আছে। যারা বিগত সময়ে অন্যদের সাথে আতাঁত করে চলেছে। অনেকে বিগত নির্বাচনে আমাদের বিরোধীতা করেছে। শুধু বিরোধীতায় নয় অন্য প্রার্থীকে পাশ করার জন্য মাঠ পর্যায়ে কাজ করেছে। এই ধরণে চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার সময় আসছে। মাত্র ছয় মাসের সরকারকে যদি পাচঁ বছরে স্থায়ীত্ব করতে না পারি, তাহলে জনগণের অনেক প্রত্যাশা ধ্বংস হবে। আমাদের অবশ্যই সকলকে নিয়ে চলতে পারলে বিএনপির সরকার সফল হবে।

১লা সেপ্টেম্বর বাদ আসর বন্দর নবীগঞ্জ পূর্বপাড়ায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহানগর বিএনপির সদস্য আমিনুর ইসলাম মিঠু, আওলাদ হোসেন, অ্যাডভোকেট রানা, সাবেক দপ্তর সম্পাদক হান্নান সরকার, সাবেক কাউন্সিলর সুলতান আহম্মেদ।

তিনি আরও বলেন, যার গুন আছে তার সমালোচনা আছে। আমরা যারা সরকারে আছি অনেক জনগণ আমাদের কাছে প্রত্যাশা আছে। এই সমস্যা সেই সমস্যা আছে সেগুলো সমাধান করা চাইবেন এটাই স্বাভাবিক। বিগত ৪৮ বছরের সমস্যাগুরো ভোগ করে আসছে, তারা এখন ছয় মাসে মধ্যে অস্থির হয়ে আসছে। মনে হচ্ছে আকাশ থেকে ফেরেশতা নেমে সমাধান করে দিবে, বিগত সময়ে তারা কোথায় ছিলো- এই যন্ত্রণা ভোগ করে নাই। এখন রাজনৈতিক খেলা চলছে, সেই থেকে সব নেতৃবৃন্দকে সজাগ থাকতে হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩