শুক্রবার | ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৩৮

নারায়ণগঞ্জ  শুক্রবার | ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

শহর  প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জে পৃথক মাদকবিরোধী অভিযানে ১৭ জন মাদকসেবীকে আটক করেছে পুলিশ। পরে তাদের আদালতে হাজির করা হলে সামারি ট্রায়ালের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিকের নেতৃত্বে গত ২৮ আগস্ট বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত তিনটি পৃথক আভিযানিক দল অভিযান পরিচালনা করে। কাঁচপুর বাজার, বৈদ্যের বাজার ও সোনারগাঁও জাদুঘর এলাকায় মাদক উদ্ধার এবং মাদকসেবীদের আটকের লক্ষ্যে এ অভিযান চালানো হয়।
অভিযানে মোট ১৫ জন মাদকসেবীকে আটক করা হয়। পরদিন ২৯ আগস্ট তাদের বিজ্ঞ আদালতে হাজির করা হলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত সামারি ট্রায়ালের মাধ্যমে ৮ জনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং অপর ৭ জনকে ৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন— মো. মিলন মিয়া (২৩), বিজয় দাস (২৬), মো. জুয়েল (২২), রুহুল আমিন (১৯), শাহীন (২৬), মো. আশিক (২২), রাব্বি মিয়া (২৫), বিল্লাল সরকার (২৭), মো. ইউসুফ (২৪), মো. আরিফ হোসেন (২৫), মো. রিপন (৩৭), আলামিন (২৫), ওমর ফারুক (৫০), কাজি রিপন (৪২) ও হৃদয় (৩২)।

এদিকে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে এসও বটতলা ৬ষ্ঠ তলা বিল্ডিংয়ের সামনে একটি সিএনজি গ্যারেজে অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, ওই স্থানটি মাদকসেবনের স্পট হিসেবে ব্যবহৃত হচ্ছিল। অভিযানে সেখান থেকে দুইজন মাদকসেবীকে আটক করা হয়।

আটক দুজন হলেন— নাদিম হোসেন (৩৪) ও মিশন মিয়া (২৩)।

পরে ২৯ আগস্ট তাদেরও বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাতের আদালতে হাজির করা হয়। সামারি ট্রায়ালের মাধ্যমে আদালত দুজনকে ৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালত আদেশ দেন।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকসেবন, মাদক বিক্রি ও মাদক সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩