বুধবার | ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫৮

নারায়ণগঞ্জ  বুধবার | ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৬শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জ নাসিকে ৪ টি এলাকায় সংযোক্ত করছে সরকার
নারায়ণগঞ্জ নাসিকে ৪ টি এলাকায় সংযোক্ত করছে সরকার
  সর্বশেষ • প্রধান সংবাদ • সিটি কর্পোরেশন || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

শহর প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সীমানা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। সদর উপজেলার চারটি ইউনিয়ন- কুতুবপুর, ফতুল্লা, কাশীপুর ও এনায়েতনগরের এলাকাগুলো সিটিতে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এ চার ইউনিয়নের এলাকাগুলো সিটিতে যুক্ত করতে বাসিন্দাদের কাছে পরামর্শ ও আপত্তি থাকলে তা জানানোর আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক রায়হান কবির। কারও আপত্তি থাকলে সে বিষয়ে শুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান ডিসি।

মঙ্গলবার (৭ জুলাই) সীমানা নির্ধারণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পাওয়া নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সীমানা পরিবর্তন (সম্প্রসারণ ও সংকোচন) বিধিমালা, ২০১৩ এর ধারা ৫ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে এই সিদ্ধান্ত বাস্তবায়নে আগামী ৩০ দিনের মধ্যে স্থানীয় অধিবাসীদের কাছ থেকে পরামর্শ বা আপত্তি আহ্বান করা হয়েছে।

​প্রকাশিত গণবিজ্ঞপ্তি অনুযায়ী, কুতুবপুর ইউনিয়নের ১ হতে ৯ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ অংশ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

​এছাড়া, ফতুল্লা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ অংশ এবং ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব সস্তাপুর ও আশেপাশের এলাকা, ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব ইসদাইর, চাঁদমারী ও আশেপাশের এলাকা যুক্ত হবে সিটিতে।

কাশীপুরের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ অংশ এবং এনায়েতনগরের ৮ নম্বর ওয়ার্ডের এলাকাগুলোও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতায় আনা হবে।

 

​বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক ও সীমানা নির্ধারণ কর্মকর্তা রায়হান কবির উল্লেখ করেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সম্প্রসারণে প্রাথমিকভাবে গৃহীত এসব এলাকাসমূহ অন্তর্ভুক্ত করার বিষয়ে উল্লেখিত এলাকার অধিবাসীদের কোনো ধরনের পরামর্শ বা আপত্তি থাকলে, তা আগামী ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জেলা প্রশাসক বরাবর দাখিল করতে হবে। পরবর্তীতে এই আপত্তি সমূহের ওপর শুনানি গ্রহণ করা হবে।

 

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান