শনিবার | ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:২৮

নারায়ণগঞ্জ  শনিবার | ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২ 
বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২ 
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

বন্দর  প্রতিনিধি
নারায়ণগঞ্জের  বন্দরে আন্দিরপাড়ে একটি অটো রিক্সার গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতি ঘটনায় ডাকাত দলের  আরো ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ধৃতদের কাছ থেকে  ডাকাতি হওয়া বিভিচ কোম্পানীর  ১২ ভোল্টের  আরো ২০টি ব্যাটারী উদ্ধার করতে সক্ষম হয়। গত সোমবার (১৩ জুলাই) বিকেল সোয়া ৫টায় সিদ্ধিরগঞ্জ থানার নাভানা এলাকায় অভিযান চালিয়ে ধৃত শাকিলের দোকান থেকে  লুন্ঠিত ব্যাটারী জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি কান্দাপাড়া এলাকার কাউছার মিয়ার ভাড়াটিয়া ফরিদ মিয়ার ছেলে মফিজুল ইসলাম (৩২) ও নারায়ণগঞ্জ সদর থানার মাহামুদপুর ভূঁইগর এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে শাকিল (২৮)।
এ ব্যাপারে অটো গ্যারেজ মালিক নিলুফা আক্তার বাদী হয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।
এর আগে গত বুধবার (১লা জুলাই) ভোর সাড়ে ৪টায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের আন্দিরপাড়স্থ সায়েরা গার্ডেন সংলগ্ন মরিয়ম অটো সিএনজি নামীয় অটো রিক্সার গ্যারেজে এ ডাকাতির ঘটনা ঘটে।

ধৃতদের মঙ্গলবার  (১৪ জুলাই) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করলে ধৃত ডাকাতরা ডাকাতি ঘটনা সত্যতা স্বিকার করে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে  জবানবন্দী প্রদান করে।
মামলার বাদিনী নিলুফা আক্তার  গণমাধ্যমকে জানান, আমি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার সুখেরটেক এলাকার বাসিন্দা। আমি পেশায় অটো রিক্সা গ্যারেজ ব্যবসায়ী। নারায়নগঞ্জ জেলার বন্দর উপজেলার  আন্দিরপাড়স্থ  সাহেরা গার্ডেন সংলগ্ন আমার মালিকানাধীন মরিয়ম অটো, সিএনজি নামীয় অটো রিক্সা গ্যারেজে আছে। আমার উক্ত অটো রিক্সা গ্যারেজে বিভিন্ন লোকজন দৈনিক ভাড়া চুক্তিতে তাদের অটো রিক্সা রাখিয়া চার্জ দেয়। গত বুধবার (১ লা জুলাই) রাতের বেলায় আমার মালিকানাধীন সহ বিভিন্ন মালিকের মোট ৩২ টি অটো রিক্সা, মিশুক ইজিবাইক প্রতিদিনের ন্যায় চার্জে ছিল। একই তারিখ ভোর সাড়ে ৪টার সময় অজ্ঞাত নামা ৮/৯ জন ডাকাত দল উল্লেখিত অটো গ্যারেজে মেইন গেইট খোলা পেয়ে ভিতরে প্রবেশ করে গ্যারেজ ম্যানেজার ফয়সাল (৩২) ও অটো রিক্সার মালিক সাইদুল ও আব্দুল হক আদুকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি  দেখিয়ে রশি ও কাপড় দিয়ে হাতপা ও মুখ বেঁধে আটক রেখে গ্যারেজের ক্যাশ বাক্সে  রক্ষিত নগদ ২২ হাজার টাকা, গ্যারেজে থাকা ১টি সিসিটিভি হার্ডডিক্স যার মূল্য ৩ হাজার টাকা, ১টি স্মার্ট ফোন যার মূল্য ১২ হাজার টাকা, ১টি বাটন মোবাইল সেট যার মূল্য ১ হাজার ২০০ টাকা ও গ্যারেজে থাকা  অটো রিক্সা, মিশুক, ইজিবাইক হইতে বিভিন্ন কোম্পানী বিভিন্ন রংএর ১২ ভোল্টের ১০৬টি ব্যাটারী যার মূল্য ১০ লাখ ৬০ হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায়।
এ ব্যাপারে বন্দর থানার ওসি জামাল উদ্দিন গনমাধ্যমকে জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার মাধ্যমে  সিসিটিভি  ফুটেজ যাচাই বাছাইয়ের পর  থানার  পরিদর্শক ইয়াসিন আরাফাতসহ সঙ্গী ফোর্স গত সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার নাভানা এলাকায় অভিযান চালিয়ে লুন্ঠিত আরো ২০টি ব্যাটারী উদ্ধার করতে সক্ষম। এ মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১০৬ টি ব্যাটারী মধ্যে  প্রথম অভিযানে ৭০টি  ও গত সোমবার বিকেলে পুনরায় অভিযানে  চালিয়ে আরো ২) ব্যাটারী জব্দ করতে সক্ষম হয়। বাকি ১৬টি  ব্যাটারী উদ্ধারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদক মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত    আড়াইহাজারে মাদক মামলায় দুইজনের ৩ মাসের কারাদণ্ড    নারায়ণগঞ্জে মশাল মিছিলের অভিযোগে ২২ জনের নাম উল্লেখ করে মামলা    নারায়ণগঞ্জে অপহরণের পর ৩ ভুক্তভোগী উদ্ধার, মুক্তিপণ দাবি ৩০ লাখ টাকা    আড়াইহাজারে ম্যাজিস্ট্রেট দেখে ওষুধের দোকান বন্ধ করে পালালো ব্যবসায়ীরা    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন ট্রাফিক আইন লঙ্ঘন করলে এআই ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে  শনাক্ত করবে    নারায়ণগঞ্জে বড় বোনকে ধর্ষণের অভিযোগপ ছোট ভাই গ্রেফতার    প্রশাসনিক তৎপরতা ও নিয়মতান্ত্রিক আন্দোলন: আলোর মুখ দেখছে নারায়ণগঞ্জের মেট্রোরেল    নারায়ণগঞ্জে ছিনতাইকালে শিক্ষার্থীকে হত্যা দায়ে ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড    ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু    আড়াইহাজারে বিএনপি নেতার নেতৃত্বে কৃষক দলের নেতার বাড়ীতে হামলা, দুই নারীসহ আহত ৫    সোনারগাঁয়ে ম্যারাথন অংশ নিয়ে দৌড়ানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেল টিপু সুলতান    রূপগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে হত্যা,একজনকে যাবজ্জীবন, দুইজনকে খালাস