শনিবার | ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:২৯

নারায়ণগঞ্জ  শনিবার | ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার
নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় র‍্যাব সদস্যদের উপর সশস্ত্র হামলার ঘটনায় এজাহারভুক্ত প্রধান আসামি ও কথিত শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপনকে (৩৫) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে র‍্যাব-১১, সদর কোম্পানি এবং র‍্যাব-১৫, কক্সবাজারের একটি যৌথ দল কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। র‍্যাব-১১ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার গিট্টু রিপনের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাসদাইর দাতা সড়ক এলাকায়। তার বাবার নাম হারুন।
র‍্যাব জানায়, বিভিন্ন মামলার এজাহার ও গণমাধ্যম সূত্রে গিট্টু রিপন মাসদাইর ও ফতুল্লা এলাকায় কিলার জাহিদ বাহিনীর অন্যতম প্রধান শুটার ও সক্রিয় সদস্য। তিনি কন্ট্রাক্ট কিলিং, হত্যাকাণ্ড এবং মাসদাইর, বোয়ালিয়া খাল ও গুদারাঘাট এলাকায় ফেনসিডিল, ইয়াবা ও গাঁজার পাইকারি ও খুচরা মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতেন বলেও দাবি করেছে র‍্যাব।
র‍্যাবের ভাষ্য অনুযায়ী, গত ৫ মে মাসদাইরের বোয়ালিয়া খাল এলাকায় জাহিদ ও গিট্টু রিপনের মাদকের আস্তানার বিষয়ে গোপন তথ্য সংগ্রহে গেলে র‍্যাব ১১-এর একটি গোয়েন্দা দলের ওপর অতর্কিত সশস্ত্র হামলা চালানো হয়। এ সময় গিট্টু রিপন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তিনজন র‍্যাব সদস্যকে গুরুতর জখম করেন।
র‍্যাব আরও জানায়, গিট্টু রিপনের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, পুলিশের ওপর হামলা, চাঁদাবাজি ও মাদক চোরাচালানসহ ডজনের বেশি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে দাবি করা হয়েছে।
গ্রেপ্তার গিট্টু রিপনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদক মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত    আড়াইহাজারে মাদক মামলায় দুইজনের ৩ মাসের কারাদণ্ড    নারায়ণগঞ্জে মশাল মিছিলের অভিযোগে ২২ জনের নাম উল্লেখ করে মামলা    নারায়ণগঞ্জে অপহরণের পর ৩ ভুক্তভোগী উদ্ধার, মুক্তিপণ দাবি ৩০ লাখ টাকা    আড়াইহাজারে ম্যাজিস্ট্রেট দেখে ওষুধের দোকান বন্ধ করে পালালো ব্যবসায়ীরা    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন ট্রাফিক আইন লঙ্ঘন করলে এআই ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে  শনাক্ত করবে    নারায়ণগঞ্জে বড় বোনকে ধর্ষণের অভিযোগপ ছোট ভাই গ্রেফতার    প্রশাসনিক তৎপরতা ও নিয়মতান্ত্রিক আন্দোলন: আলোর মুখ দেখছে নারায়ণগঞ্জের মেট্রোরেল    নারায়ণগঞ্জে ছিনতাইকালে শিক্ষার্থীকে হত্যা দায়ে ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড    ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু    আড়াইহাজারে বিএনপি নেতার নেতৃত্বে কৃষক দলের নেতার বাড়ীতে হামলা, দুই নারীসহ আহত ৫    সোনারগাঁয়ে ম্যারাথন অংশ নিয়ে দৌড়ানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেল টিপু সুলতান    রূপগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে হত্যা,একজনকে যাবজ্জীবন, দুইজনকে খালাস