রবিবার | ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:৪০

নারায়ণগঞ্জ  রবিবার | ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২
নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

শহর  প্রতিনিধি
নারায়ণগঞ্জ নগরীর সিটি পার্কে খেলনা বন্দুক হাতে দুই তরুণের মহড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তাদের আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) রাত ১০টার দি‌কে নগরের ২ নম্বর রেলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়।পরে সদর মডেল থানার উপ-পরিদর্শক সাখাওয়াত হোসেন বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন।

আটক দুজন হলেন; বন্দর উপ‌জেলার বন্দর বাজার এলাকার লিমন তোহা (২২) এবং বন্দর ফায়ার সার্ভিসের গলির ইয়াছিন মোল্লা (২৩)।

পুলিশ জানায়, ২৮ আগস্ট সিটি পার্কের বিভিন্ন এলাকায় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দুই তরুণকে বন্দুকসদৃশ অস্ত্র হাতে মহড়া দিতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় জেলা পুলিশের আইসিটি শাখার এসআই (নিঃ) আফজাল শাহীন ও তাঁর দল ভিডিওটি বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করে।

পরে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. সাজেদুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে শটগান ও এসএমজির আদলে তৈরি প্লাস্টিকের খেলনা অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য, খেলনা অস্ত্র হলেও তা হাতে নিয়ে প্রকাশ্যে মহড়া দিয়ে পথচারী ও শিশুদের ভয় দেখানো এবং সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদক মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত    আড়াইহাজারে মাদক মামলায় দুইজনের ৩ মাসের কারাদণ্ড    নারায়ণগঞ্জে মশাল মিছিলের অভিযোগে ২২ জনের নাম উল্লেখ করে মামলা    নারায়ণগঞ্জে অপহরণের পর ৩ ভুক্তভোগী উদ্ধার, মুক্তিপণ দাবি ৩০ লাখ টাকা    আড়াইহাজারে ম্যাজিস্ট্রেট দেখে ওষুধের দোকান বন্ধ করে পালালো ব্যবসায়ীরা    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন ট্রাফিক আইন লঙ্ঘন করলে এআই ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে  শনাক্ত করবে    নারায়ণগঞ্জে বড় বোনকে ধর্ষণের অভিযোগপ ছোট ভাই গ্রেফতার    প্রশাসনিক তৎপরতা ও নিয়মতান্ত্রিক আন্দোলন: আলোর মুখ দেখছে নারায়ণগঞ্জের মেট্রোরেল    নারায়ণগঞ্জে ছিনতাইকালে শিক্ষার্থীকে হত্যা দায়ে ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড    ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু    আড়াইহাজারে বিএনপি নেতার নেতৃত্বে কৃষক দলের নেতার বাড়ীতে হামলা, দুই নারীসহ আহত ৫