সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:৫৪

নারায়ণগঞ্জ  সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ
আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতিআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

আড়াইহাজার  প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক যুবককে হাত-পা বেঁধে অপহরণের পর পরিবারের কাছে মুক্তিপণ দাবি এবং ২০ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে।

রোববার (২৯ আগষ্ট) আড়াইহাজার উপজেলার সদরের নজরুল ইসলাম আজাদ জনকল্যাণ পরিষদে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম আরাফাত। তিনি উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা এলাকার বেনু ফকিরের ছেলে। তিনি গোপালদী বাজারে কাপড়ের ব্যবসা করেন।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, জিম শেষ করে আড়াইহাজার উপজেলার আড়াইহাজার বাজারের উদ্দেশ্যে যাওয়ার সময় আরাফাতকে আড়াইহাজার পৌরসভা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান সানির নেতৃত্বে চার থেকে পাঁচজন ব্যক্তি একসঙ্গে ধরে নিয়ে যায়। তাকে শহীদ মিনারের পাশে একটা কল্যান পরিষদে নেয়ার পরে তাকে হাত-পা বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে পরিবারের কাছে ফোন করে তার মুক্তির বিনিময়ে টাকা দাবি করা হয়।
আরাফাতের পরিবারের জানায়, অপহরণকারীদের দাবির পর তারা ২০ হাজার টাকা দিতে বাধ্য হন। টাকা দেওয়ার পরও তাকে মারধর করা হচ্ছিল। পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে হামলাকারীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এ সময় আরাফাতকে উদ্ধার করা হয়।

ভুক্তভোগীর চাচা দায়ের ফকির বলেন, আমার ভাতিজাকে ধরে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে মারধর করা হয়েছে। পরে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয় এবং ২০ হাজার টাকা দেওয়ার পর তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি এবং আমাদের মামলা না করার জন্য চাপ দেয়া হচ্ছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদক মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত    আড়াইহাজারে মাদক মামলায় দুইজনের ৩ মাসের কারাদণ্ড    নারায়ণগঞ্জে মশাল মিছিলের অভিযোগে ২২ জনের নাম উল্লেখ করে মামলা    নারায়ণগঞ্জে অপহরণের পর ৩ ভুক্তভোগী উদ্ধার, মুক্তিপণ দাবি ৩০ লাখ টাকা    আড়াইহাজারে ম্যাজিস্ট্রেট দেখে ওষুধের দোকান বন্ধ করে পালালো ব্যবসায়ীরা    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন ট্রাফিক আইন লঙ্ঘন করলে এআই ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে  শনাক্ত করবে    নারায়ণগঞ্জে বড় বোনকে ধর্ষণের অভিযোগপ ছোট ভাই গ্রেফতার