রবিবার | ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:০৭

নারায়ণগঞ্জ  রবিবার | ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সন্ত্রাস, নৈরাজ্য ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল
সন্ত্রাস, নৈরাজ্য ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল
  সর্বশেষ • প্রধান সংবাদ • রাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

শহর  প্রতিনিধি

নারায়ণগঞ্জ মহানগর প্রতিনিধি : গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাটের অভিযোগ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী।

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় নগরীর মিশনপাড়া এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে একই স্থানে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ দেশকে একটি মৃতপুরীতে পরিণত করেছিল। এখন আবারও দেশে একই ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় দেশবাসীর সায়হে  জামায়াতে ইসলামী প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, জুলাই সনদের পক্ষে আমরা কথা বলেছি। কিন্তু সরকার আওয়ামী লীগকে প্রশ্রয় দিয়েছে। জনগণ বারবার রক্ত দেবে আর ক্ষমতাসীনরা ক্ষমতার অপব্যবহার করবে, তা আর হতে দেওয়া হবে না। এ সময়  স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ কে  অবিলম্বে পদত্যাগ করতে দাবি করা হয়।

তিনি বলেন, দেশ ও জাতির স্বার্থে একটি ঐক্যবদ্ধ জাতি দেখতে দেশবাসী অপেক্ষায় ছিলো। প্রয়োজনে আবারও ৩৬ জুলাইয়ের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে উল্লেখ করে তিনি বলেন দেশে আরেকটি  বিপ্লব  হবে আর সেটি হচ্ছে ইসলামি বিপ্লব ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, আওয়ামী লীগ কী ধরনের কর্মকাণ্ড করেছে, তা দেশের মানুষ জানে। দেশের মানুষ আর কোনো বিশৃঙ্খলা সহ্য করতে চায় না। এ পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল, তাদের অনেকেই এখনো আইনের আওতায় আসেনি। কেন তাদের গ্রেপ্তার করা হচ্ছে না, সরকারকে তার জবাব দিতে হবে। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায় ও সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম, মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন ও মুহাম্মদ জাকির হোসাইন।

এ সময় ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ  মহানগর সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য অমিত হাসানসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা  মনির হোসেন হেলালী।

 

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রূপগঞ্জে আম্বার কমপ্লেক্সের শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ    সন্ত্রাস, নৈরাজ্য ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল    বন্দরে পুকুর থেকে কুমির উদ্ধার    বাংলাদেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা হচ্ছে : আশা    কাঁচপুরে যাত্রীবেশে বাসে আগুন, মুহূর্তেই পুড়ে ছাই ‘মামা-ভাগিনা’ পরিবহন    ফতুল্লায় সন্ত্রাসী হামলার ঘটনার মোবাইল ফোনে ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা    বিএনপি অস্থায়ী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ আসামি ৯৮    ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, টাকা আত্মসাতের অভিযোগে বাবা-মেয়ে গ্রেপ্তার    সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত    আপনারা আমাদের কলবের চিকিৎসক: আশা    রূপগঞ্জে নতুন পৌরসভার পথে ভুলতা-গোলাকান্দাইল    রূপগঞ্জে ইয়াবা ও এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৫    নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও অর্থ জোগানদাতা রিগ্যান গ্রেফতার    সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার, উদ্ধার দুটি মোবাইল    রূপগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে পায়ের রগ কাটার অভিযোগ উঠেছে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে    গার্মেন্টসশিল্প ধ্বংস করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা হচ্ছে: দিপু ভূঁইয়া    নারায়ণগঞ্জে শহীদ –বাপ্পীর সেকেন্ড ইন কমান্ড অস্ত্র গুলি সহ রাজন গ্রেফতার    আওয়ামীলীগ নিষিদ্ধ সংগঠনে দুই ভাই গ্রেফতার    যুবদলের কেউ নন জোসেফ, তাঁর প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে টিপু    নারায়ণগঞ্জে বাসের সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ছিল ৬৯ লাখ টাকা মূল্যের মাদক : উদ্ধার করল ডিবি